পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজের স্ত্রী ও নিজের কন্যা সন্তানকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হক (৬৫) ২১ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।